× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২১:৪১ পিএম

নরসিংদী মডেল থানা। ছবি: সংগৃহীত

নরসিংদী মডেল থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাবু ওরফে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই রুবেল ও প্রতিপক্ষ গ্রুপের মিরাজ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাবু চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে এবং মিরাজ একই এলাকার জাকির হোসেনের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর হানপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম বলেন, তিনজনকে হাসপাতালে আনা হলে এদের মধ্যে বাবুকে অন্য দুই জনের মধ্যে মিরাজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পঙ্গু হাসপাতালে রেফার্ড করি। আর রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেলাল ও আবু লাল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রায়ই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। সম্প্রতি আবু লাল গ্রুপের সদস্যরা হেলালকে হামলা করে আহত করে। এর কয়েক দিন পর আবু লাল গ্রুপের সদস্য শফিকুলকে কুপিয়ে আহত করা হয়। এরই জেরে শুক্রবার বিকেলে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে হেলাল গ্রুপের সদস্য বাবু ওরফে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

নিহতের বড় ভাই রুবেল বলেন, বিকালে আবু লাল ২০ থেকে ২৫ জনকে নিয়ে আমার ভাইকে শুধু শুধু গুলি করে হত্যা করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। এর মধ্যে আহত মিরাজকে আমাদের হেফাজতে নিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত বাবুর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা