× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম

মাধবপুরে অগ্নিকাণ্ডে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাধবপুরে অগ্নিকাণ্ডে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেলে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকাণ্ডে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শিপন মিয়া তালুকদার বলেন, প্রথমে আমরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারিনি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার পর বিষয়টি বুঝতে পারি। এর মধ্যে আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই আমাদের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে পরিবার দুটি চরম দুর্ভোগে পড়েছে। আগুনে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা