× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক: ত্রাণমন্ত্রী

ইউএনবি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২১:০৬ পিএম

লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক। 

লালমনিরহাট শহরে শুক্রবার ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ইন্ডিয়া গেইট যেমন দিল্লীর প্রতীক, ফয়সল মসজিদ যেমন ইসলামাবাদের প্রতীক তেমনি ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের ব্র‌্যান্ডিং ফসলে পরিণত হয়েছে ভুট্টা। বর্তমানে এই জেলায় ভুট্টার চাষ বেড়েছে। ভুট্টা এখন জেলার প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। ভুট্টা চাষে বদলে গেছে এ অঞ্চলের চাষিদের জীবন। হাসি ফুটেছে তাদের মুখে। এজন্য জেলা শহরের প্রাণকেন্দ্রকে ভুট্টা চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। আইকনিক স্থাপত্যশৈলিতে একে সাজানো হবে।

১৯৯১ সাল থেকে জেলার হাতীবান্ধার আবুল কাসেম ভুট্টা চাষ করছেন। ওই সময় ভুট্টার ফলন ছিল কম। তাই চাষিদের তেমন আগ্রহ ছিল না। তবে, গত তিন দশকে সেখানকার দৃশ্য পাল্টে গেছে। ওই গ্রামের সব কৃষক এখন ভুট্টা চাষ করছেন।

এ জেলার মাটি ভুট্টা চাষের উপযোগী, ফলনও সন্তোষজনক। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ভুট্টাকে ঘিরে এখানে কৃষিভিত্তিক ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, যা পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে যাবার স্বপ্ন দেখাচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা