× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও বৃদ্ধের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:২৪ পিএম

আদিতমারী উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদিতমারী উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাট ও ঝিনাইদহে শুক্রবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী ও বৃদ্ধ মারা গেছেন। প্রতিবেদকদের পাঠানো খবর :

আদিতমারী (লালমনিরহাট) : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সাপ্টিবাড়ী পূর্ব দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারীর উদ্দেশে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এক নারী রেললাইনের পাশে একটি গাছের নিচে নির্জন স্থানে মুখ ঢেকে বসেছিলেন। ট্রেনটি কাছে আসতেই হঠাৎ তিনি রেললাইনে উঠে পড়েন। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে (৬৫) বছরের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেসে শুক্রবার দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় তিনি কাটা পড়েন। বিকেল পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে এবং তিনি আত্মহত্যা করেছেন বলেও ধারণা করা হচ্ছে। মোবারকগঞ্জ স্টেশনের মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা ট্রেনে তিনি কাটা পড়েন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা