চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:১৪ পিএম
চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ইউএনওর কোয়ার্টার নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ইউএনওর কোয়ার্টার নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চৌহালীর আয়োজনে ১কোটি ৬৬লক্ষ টাকা ব্যায়ে দ্বিতলা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল করিম, উপসহকারি প্রকৌশলী মামুনুর রহমান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান সিকদার, আ. জব্বার মাস্টার, সাবেক ইউপি সদস্য আঃজব্বার মিয়া, সাবেক সেনাসদস্য মাইন উদ্দিন, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম মোল্লাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ও প্রশাসন সহ দেশ বাসির শান্তির লক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।