× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ পিএম

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধা নওশেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধা নওশেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধা নওশেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

‘দেলোয়ার হোসেন ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে প্রশাসনের গাড়ি আটকে গার্ড অব অনার বন্ধের দাবি জানান তারা। পরে প্রশাসনের কর্মকর্তারা গার্ড অব অনার না দিয়েই ফিরে আসেন। ফলে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

গত বৃহস্পতিবার বিকাল ৫টায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে তার জানাজার সময় নির্ধারণ করা হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, পথে মুক্তিযোদ্ধা নওশেদ আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি প্রশাসনের গাড়ি আটকে দেন। তারা দেলোয়ার হোসেনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে গার্ড অব অনার প্রদান না করার জন্য বাধা দেন এবং বিভিন্ন স্লোগান দেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, দেলোয়ার হোসেনের নামে সরকারি মুক্তিযোদ্ধা গেজেট রয়েছে। তিনি সরকারি মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধাও পেয়ে আসছিলেন।

বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তার জানাজায় যাওয়ার সময় কয়েকজন মুক্তিযোদ্ধা গার্ড অব অনার প্রদানে বাধা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি পক্ষ বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। উপজেলা ইউএনও মুরাদ হোসেন বলেন, মৃত দেলোয়ার হোসেন মাস্টারের নামে সরকারি মুক্তিযোদ্ধা গেজেট রয়েছে। সেই ভিত্তিতেই তার জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে পাঠানো হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা