× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:৫৫ পিএম

গাজীপুর সদর থানা। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর থানা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর হাড়িনাল-আফারখোলা এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে আবিদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আবিদের স্বজনদের দাবি, হামলায় তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। ঘটনার পর শারমিন তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শুক্রবার রাত ১২টার পর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল-আফারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবিদকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের ভাষ্য, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আবিদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর শারমিনের সঙ্গে আবিদের বিয়ে হয়। তারা একই এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়ে গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শারমিনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা