× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীভাঙন ঠেকাতে বাঁধের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:৪২ পিএম

বরিশালের উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পের কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পের কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদীর পাড়ে দাঁড়িয়ে একের পর এক জিও ব্যাগ নদীতে ফেলছিলেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। পাশে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদীর স্রোতের সঙ্গে লড়াই করে তীরে ভাঙন ঠেকানোর এই কাজের মধ্য দিয়েই উদ্বোধন করা হলো মেহেন্দিগঞ্জে নদীভাঙন প্রতিরোধে প্রকল্পের।

শুক্রবার বিকাল ৫টার দিকে বরিশালের উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পের কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও ব্লক দিয়ে বাঁধ নির্মাণের এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ২৯টি প্যাকেজে ১১ দশমিক ০৪ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ করা হবে।

নদীবেষ্টিত উপজেলাটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে। এতে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙন থেকে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মেহেন্দিগঞ্জের মানুষের কাছে নদীভাঙন দীর্ঘদিনের আতঙ্ক। প্রতিবছর নদীর পাড় ভেঙে নতুন নতুন এলাকা ঝুঁকিতে পড়ে। বড় পরিসরে নদীতীর সংরক্ষণের এই কাজ দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হলে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।

প্রকল্পের আওতায় নদীর তীরের ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ ও ব্লক ফেলার মাধ্যমে তীর সংরক্ষণ করা হবে। পর্যায়ক্রমে নির্ধারিত ১১ দশমিক ৪ কিলোমিটার এলাকায় এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, সরকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকতসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা