× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে পিস্তল, গুলি, মাদক জব্দ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর কাছাকাছি এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের গভীরে পালিয়ে যায়।

পরে শুক্রবার রাত পৌনে ২টার দিকে টহলদল জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করে। এগুলোতে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় ‘মনো’ ব্র্যান্ডের ৪৭ কার্টন (৪৭০ প্যাকেট) সিগারেট ছিল তা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের দাম ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। এর মধ্যে বিদেশি পিস্তলের দাম ১ লাখ টাকা, পাঁচ রাউন্ড গুলির ১ হাজার টাকা, ভারতীয় মদের ৪৬ হাজার ৫০০ টাকা, গাঁজার ১৫ হাজার ৫০ টাকা এবং সিগারেটের ৯৮ হাজার ৭০০ টাকা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা