× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুরে ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:০৫ পিএম

গ্রেপ্তারকৃত মাওলানা মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত মাওলানা মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুরে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা মাসুদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী ওই ছাত্র উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে বাড়িতে গেলে সে তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ সময় সে মাদ্রাসার ক্বারি মাওলানা মাসুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।

পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রলোভনের ফাঁদে ফেলে ওই ছাত্রকে নিজের শোয়ার ঘরে নিয়ে বলাৎকার করতেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তাকে শোয়ার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছাত্রটি চিৎকার করার চেষ্টা করলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরা হয় এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তাকে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে চরভদ্রাসন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন সাহ বলেন, ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা