× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গম পাহাড়ে শিক্ষা ও সুপেয় পানির ব্যবস্থা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:০৩ পিএম

মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা পানছড়ির দুর্গম পাড়ায়পানির সংকট দূর করতে সৌরচালিত পানির পাম্প ও সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা পানছড়ির দুর্গম পাড়ায়পানির সংকট দূর করতে সৌরচালিত পানির পাম্প ও সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় পানছড়ির প্রফুল্ল কার্বারীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনর্নির্মাণ করে আধুনিক রূপ দেওয়া হয়েছে।

পাশাপাশি স্থানীয়দের পানির সংকট দূর করতে সৌরচালিত পানির পাম্প ও সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে ।

শুক্রবার দুপুরে মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা পানছড়ির এই দুর্গম পাড়ায় পুনর্নির্মাণ করা বিদ্যালয় এবং পানির পাম্প আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বিদ্যালয়টির কোমলমতি শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছিল। তাদের জন্য নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে ভবনটি পুনর্নির্মাণ করে নতুন রূপ দিয়েছে মাটিরাঙ্গা জোন। বিদ্যালয়ের পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাব দেখা দেয়, এবার তার নিরসনে বসানো হয়েছে সৌরচালিত পাম্প। পাইপলাইনের মাধ্যমে এলাকার প্রায় ৪৫টি পরিবারের সুপেয় পানি পাবে। পানি সংরক্ষণের জন্য স্থাপন করা হয়েছে একটি সুদৃশ্য ট্যাংকও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চাকমা বলেন, “ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে বাচ্চাদের নিয়ে আমরা সবসময় উদ্বেগে থাকতাম। সেনাবাহিনীর চমৎকার সংস্কার কাজের পর শিক্ষার্থীরা এখন সম্পূর্ণ নিরাপদ ও মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারছে।”

৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাশেম বলেন, “দুর্গম এলাকার দীর্ঘদিনের পানির কষ্ট মুহূর্তেই দূর হয়ে গেল। ৪৫টি পরিবার এখন সহজেই সুপেয় পানি পাচ্ছে। সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক কাজ সত্যিই অতুলনীয় ও প্রশংসনীয়।”

স্থানীয় ইউপি সদস্য শান্তি জীবন ত্রিপুরা বলেন, “পানির জন্য আমাদের মা-বোনদের মাইলের পর মাইল দুর্গম পথ হাঁটতে হতো। সৌরচালিত পাম্প বসানোর পর সেই কষ্টের অবসান ঘটেছে।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্রীমতি ত্রিপুরার কণ্ঠে খুশির সুর। সে বলে, “আগে আমাদের স্কুলটা অনেক পুরোনো আর ভাঙা ছিল। এখন স্কুলটা অনেক সুন্দর হয়েছে, ক্লাস করতেও ভীষণ আনন্দ লাগছে!”

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে সব সময় রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ ও যোগাযোগব্যবস্থার মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা