কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৭:৪৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৭:৪৮ পিএম
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার বাসিন্দা। তিনি মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আনোয়ারের বসতঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে একটি তার ছিঁড়ে টিনের চালে পড়ে ছিল। দুপুরে ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ার সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”