× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

ডাক্তারদের আসা-যাওয়ার ঠিক-ঠিকানা নেই, রোগীদের সীমাহীন ভোগান্তি

আব্দুল মালেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৫:৪২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তির কোনো শেষ নেই। প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত রোগী আসেন সুচিকিৎসার আশায়। 

কিন্তু চিকিৎসার বদলে তাদের ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে। কেননা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তার আসা-যাওয়া করেন নিজেদের মনমতো। নিজেদের যখন ইচ্ছে হয়, তখন তারা হাসপাতালে আসেন। এতে ঘণ্টা পর ঘণ্টা ডাক্তারের অপেক্ষায় থাকতে হয় রোগীদের। সরকারি নিয়মনীতির তোয়াক্কা করছেন না ডাক্তাররা। তারা সরকারের চাকরি করবেন কিন্তু সরকারের দেওয়া নিয়ম মানতে নারাজ। 

জানা যায়, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার আসার সময় সূচি শুরু হয় সকাল ৮টা থেকে। সরকারি হাসপাতালে ডাক্তারের আসা-যাওয়ার কোনো রুটিন নেই বলে ক্ষোভ জানান চিকিৎসা নিতে আসা রোগীরা। টিকেটের দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর আবারও ডাক্তারের রুমের সামনে গিয়ে ডাক্তার আসার অপেক্ষায় থাকতে দেখা যায় রোগীদের।

 কখনও কখনও বেলা ১০টা  বাজলেও ডাক্তার শূন্য থাকে কয়েকটি কক্ষ। সকাল ১০টা গড়িয়ে গেলেও হাসাপাতালে নেই ডাক্তার। রোগীদের ধৈর্য্যের বাঁধ ভাঙতে থাকে। ক্ষোভ দানাবেঁধে ওঠে।

অতিসম্প্রতি দেখা যায়, এক সকালে ডাক্তাররা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েছেন।

দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডাক্তারের দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের এই অব্যবস্থাপনা ও ভোগান্তির চিত্র অনেকেই নিজেদের মোবাইল ফোনে ভিডিও করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, চিকিৎসকদের এই অনুপস্থিতির সুযোগে হাসপাতাল প্রাঙ্গণে সক্রিয় হয়ে উঠেছে ওঁৎ পেতে থাকা দালাল চক্র। তারা দূর থেকে আসা অসহায় ও জরুরি রোগীদের নানাভাবে ফুসলিয়ে এবং ভুল বুঝিয়ে বাইরের বেসরকারি ক্লিনিক ও হাসাপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

উপজেলার বগাপুতা গ্রাম থেকে নিজের তিন মাসের শ্বাসকষ্টের শিশুকে নিয়ে আসা জাহানারা বেগম হাসপাতালের ১৪ নম্বর কনসালটেন্ট রুমের সামনে দেড় ঘণ্টা অপেক্ষা করেছেন। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দুই শ টাকা খরচ করে এসেছি। এখন দেখছি ডাক্তার নেই। এটা কোনো কথা হলো।

একই অবস্থা রুবি আক্তারের। সকাল ৮টা থেকে চার মাসের অসুস্থ শিশুকে নিয়ে বসে থেকেও ডাক্তারের দেখা না পেয়ে ক্ষোভ জানাতে জানাতে হাসপাতাল ছেড়ে যান তিনি।

এর আগে চিকিৎসা নিতে আসা অনেকে বলেন, বাড়ির আশপাশে সরকারি হাসপাতাল থাকায় আমরা এখানেই ডাক্তার দেখাতে আসি। এখানে আসি রোগ থেকে মুক্তলাভের জন্য কিন্তু আরও রোগ নিয়ে বাড়ি ফিরতে হয়। এমনিতে তো টিকেটের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। তার উপরে আবার ডাক্তারের জন্যও অপেক্ষা করতে হয়। সরকারি হাসপাতাল বলে কি কোনো নিয়ম-কানুন থাকবে না। ডাক্তার যথা সময়ে হাসপাতালে আসবেন না?

ডাক্তারা যার যেমন ইচ্ছে হচ্ছে, সেই সময় আসছেন আবার যখন মন চাইছে চলে যাচ্ছেন। সরকারি এই হাসপাতালে এসব সম্ভব। 

হাসপাতালে ডাক্তারদের এমন গণ-অনুপস্থিতির বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকিরের সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বলেন, আমি ওই হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানে এমনটা হওয়ার কথা নয়। চিকিৎসকরা যথাসময়ে হাসাপাতালে আসবেন, এটাই নিয়ম। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা