× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু, নিহত বেড়ে ৩

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৫:৩৯ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ ও আগুনের ঘটনায় দগ্ধ লামিয়া (১৩) নামের আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ

সিকদার লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লামিয়ার শরীরের ৫৫

শতাংশ ‘ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন’ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট ৩ জন মারা গেল।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দগ্ধ অবস্থায় পাঁচ কিশোরীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। 

জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলার ছাদে ওই কিশোরীরা খেলছিল। সে সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে সংযোগকারী তার ছিঁড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে এবং তারা দগ্ধ হয়।

আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার আরও জানান, এই ঘটনায় দগ্ধ আরও দুই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সুমাইয়া আক্তারের শরীরের ৭ শতাংশ এবং আছিয়া আক্তারের শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ‘ইলেকট্রিক ফ্লেম বার্ন’ হয়েছে। তবে বর্তমানে আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন (শারীরিক অবস্থা) স্থিতিশীল রয়েছে। তাদের সাধারণ ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা