প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৪:৩৮ পিএম
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীতে বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। যার মধ্যে শিশুও রয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।”