× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে জিম্মি, ছিনতাইয়ের অভিযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১০:৩৫ এএম

সন্দেহজনকসিএনজিচালিত অটোরিকশা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে

সন্দেহজনকসিএনজিচালিত অটোরিকশা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে

বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছেন মিতু আক্তার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মিতু আক্তার উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন মিতু। রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি ছিলেন।

কিছু দূর যাওয়ার পর অস্ত্রের মুখে তাকে জিম্মি করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তার হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আংটি ও হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে মাদ্রাসাসংলগ্ন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি সন্দেহজনক সিএনজির সন্ধান পাওয়া গেছে। ওই সিএনজির সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা