× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:২৮ পিএম

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলায় আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলায় আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এ সময় তাকে রক্ষায় এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক মো. মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সাংবাদিক মাছুম মিঞা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিঞাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। পরে তাকে বাঁচাতে তার বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে রূপগঞ্জ থানার ওসি জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা