× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৫৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২১:৫৮ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনে কুড়িগ্রাম থেকে কোনো আসন না পেলেও উন্নয়ন থেকে এ জেলা বঞ্চিত হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “অনেকে ধারণা করতে পারেন, কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে সরকার এ জেলাকে অবহেলা করছে। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।”

তিনি বলেন, “কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এ কারণে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে।”

আসাদুল হাবিব দুলু আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের সব বিভাগকে পঙ্গু করে ফেলেছিল। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়ার কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্যতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।”

ভবন উদ্বোধনের পর তিনি রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা