× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপি এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-২৭-এর বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সীমান্তসংলগ্ন এলাকায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে হামিদ হোসেন গুরুতর আহত হন। বিস্ফোরণের পর আহত অবস্থায় তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবির টহল দল ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন কাজে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের যাতায়াতের অভিযোগ রয়েছে। এতে তারা প্রায়ই স্থলমাইনের ঝুঁকিতে পড়ছেন। এর আগেও মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তারা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা