প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৪৯ পিএম
প্রতিকী ছবি
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ ও মহেশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কালীগঞ্জ পৌরসভার কসাইখানার পরিদর্শক আব্দুস ছামাদ ও মহেশপুরের গাড়াপোতা গ্রামের ভ্যানচালক মামুন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলযোগে বৈশাখী তেল পাম্পের সামনে দিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন পৌর পরিদর্শক আব্দুস ছামাদ। পথিমধ্যে সাবরেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছলে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ইউএনও ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শক আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। আহত ব্যক্তি আশঙ্কামুক্ত রয়েছেন।
অপরদিকে মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে অপর একটি দুর্ঘটনায় দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক মারা গেছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।