× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় শিশু ও শিক্ষিকাসহ ৫ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৪৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

পৃথক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার দুই শিশু, এক শিক্ষিকার হাত-পা বাঁধাসহ ৫টি মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

গাজীপুর : তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল দুই শিশু। প্রায় ২৩ ঘণ্টা বৃহস্পতিবার নদীর রেলওয়ে ব্রিজের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলো আবু ইউনুস (১০) ও নিরব (৯)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আবু ইউনুসের এবং বিকাল ৪টা ১০ মিনিটের দিকে নিরবের মরদেহ উদ্ধার করা হয়। আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে। নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বুধবার বিকালে দুই শিশুর নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানোর পর আলোর স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে ডুবুরি দল আবার উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুরে আবু ইউনুস এবং বিকালে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল : বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে আমবাগান থেকে পা মাটির সঙ্গে লাগানো ও রক্তাক্ত অবস্থায় ফিরোজ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুরের মর্গে পাঠানো হয়েছে। নিহত ফিরোজ মিয়া ওই গ্রামের মৃত আফছার আলীর ছেলে। 

নিহতের মা ছালেহা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা-তা নিশ্চিত হওয়া যাবে। 

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাবুয়ান এলাকায় চৌধুরী ইটভাটার উত্তর পাশের একটি নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে বাগেরহাট মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা