চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে বাংলা সাহিত্যের মহাতপস্বী সাধক আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলা সাহিত্যের মহাতপস্বী সাধক আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট নাট্যকার, কবি ও গবেষক অভীক ওসমানের সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী বলেন, সুলতানি ও নবাবি আমলের চারশ বছরে রচিত বিশাল সাহিত্যভান্ডার আবিষ্কার করে সাহিত্যবিশারদ বাংলা সাহিত্যের আদি ও অন্ত্য যুগের মাঝখানের তথাকথিত অন্ধকার যুগের সংশয় দূর করেন। অন্যদিকে বাঙালি মুসলমানের অতীত ঐশ্বর্যের সন্ধান দিয়ে বর্তমানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছেন। পুঁথির পাণ্ডুলিপি সংগ্রহ ও পাঠ নির্ণয়ের পাশাপাশি বাঙালি জাতিসত্তার স্বরূপ নির্ণয় ও জাতীয় চেতনার উন্মেষেও তিনি পথ দেখিয়েছেন।
নাসিরুদ্দিন চৌধুরী আবু জাফর শামসুদ্দীন বলেন, কুমিল্লা সাহিত্য সম্মেলনে সাহিত্যবিশারদের ভাষণে ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের চেতনা প্রথমবারের মতো অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হয়েছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ চট্টগ্রাম আর্ট কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, সাহিত্যিক রাশেদ রউফ, গবেষক সাংবাদিক মোহাম্মদ শামসুল হক, অধ্যাপক এবিএম আবু নোমান, অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, অধ্যাপক শিমুল বড়ুয়া, লেখক এসএমএকে জাহাঙ্গীর প্রমুখ। সঞ্চালনায় বাচিক শিল্পী কংকন দাশ ও সংযোজনায় ছিলেন মুহাম্মদ সৈয়দ।