× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতঙ্কে মালামাল নিয়ে ঘরবাড়ি ছাড়ছে মানুষ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:৫৬ পিএম

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে ভয়ে ঘরের জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে ভয়ে ঘরের জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষের পর থামেনি আতঙ্ক। একদিকে সংঘর্ষের ক্ষত, অন্যদিকে আতঙ্ক। সংঘর্ষে গুরুতর আহত আক্তার চেয়ারম্যান গ্রুপের নুরে আলম ও বকুল চেয়ারম্যান গ্রুপের বিল্লাল আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এরই মধ্যে নুরে আলমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়। ভয়ে ঘরের আসবাবপত্র, ফ্রিজ-এসি থেকে শুরু করে গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে এলাকা ছাড়ছে অনেক পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শনি ও রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইছাপুরা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভয় আর অনিশ্চয়তায় ঘরের মালামাল নিয়ে এলাকা ছাড়ছে অনেকে। ভ্যান, অটোরিকশা ও ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে আসবাবপত্র, ফ্রিজ, এসি, বিছানাপত্রসহ ঘরের বিভিন্ন সামগ্রী। সঙ্গে নেওয়া হচ্ছে গরু-ছাগল, হাঁস-মুরগিও।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে অনেকে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছাড়ছে। বিশেষ করে নারীরা মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। আর অনেক পুরুষ ইতোমধ্যে আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সংঘর্ষে গুরুতর আহত আক্তার চেয়ারম্যান গ্রুপের নুরে আলম এবং বকুল চেয়ারম্যান গ্রুপের বিল্লালকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নুরে আলমের মৃত্যুর খবর বারবার ছড়িয়ে পড়ায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আক্তার চেয়ারম্যান গ্রুপের দাবি, তারা কারও বাড়িতে হামলা করতে চান না। আতঙ্কিত হয়ে প্রতিপক্ষের লোকজন নিজেরাই এলাকা ছেড়ে যাচ্ছেন। সংঘর্ষের পর এখনও থমথমে ইছাপুরা ইউনিয়নের পরিস্থিতি। একদিকে দুই পক্ষের দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন, অন্যদিকে গুজব আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে অনেকে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় চলছে নিয়মিত টহল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা