× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি স্থগিত

বগুড়া অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:৫৪ পিএম

বগুড়া জেলা জজ আদালতের হলরুমে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় বিচারিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে বার সমিতির নেতারা ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া জেলা জজ আদালতের হলরুমে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় বিচারিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে বার সমিতির নেতারা ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় নতুন জেলা ও দায়রা জজ পদায়নকে কেন্দ্র করে জেলা জজ আদালতে তৈরি হওয়া অচলাবস্থা কাটতে যাচ্ছে। কর্তৃপক্ষের অনুরোধ ও বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিচারিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

আইনজীবীরা আগামী রবিবার থেকে নিয়মিত আদালতের কার্যক্রমে অংশ নেবেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হলরুমে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভা শেষে বার সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

সভা শেষে সভাপতি শেখ রেজাউর রহমান বলেন, বিতর্কিত পদায়নের প্রতিবাদে আইনজীবীরা গত ২২ সেপ্টেম্বর থেকে আদালত বর্জন করে আসছেন। পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইনমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ জানায় জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক মাস সময় লাগবে। বিচারপ্রার্থী মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে কর্মসূচি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। সরকারের প্রতি সম্মান জানিয়ে জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আদালত বর্জনের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

তবে আদালত বর্জনের মূল সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি বলে জানিয়ে বার সভাপতি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক না থাকলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। প্রধানমন্ত্রীর দপ্তর, আইন মন্ত্রণালয় ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি একটি ইতিবাচক পর্যায়ে এসেছে। রবিবার থেকে সব আদালতের কার্যক্রমের পাশাপাশি পিপি ও স্পেশাল পিপির কার্যালয়ের কার্যক্রমও পুরোদমে শুরু হবে।

প্রসঙ্গত নতুন জেলা ও দায়রা জজ পদায়নকে কেন্দ্র করে গত ২৩ সেপ্টেম্বর থেকে বগুড়া আদালতে অচলাবস্থা তৈরি হয়। আইনজীবীদের আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার এজলাসে হট্টগোলের মুখে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান বিচারিক কার্যক্রম স্থগিত রেখে খাসকামরায় চলে যান। এতে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা