× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী স্টেশনে ভাঙচুরে জড়িতরা দেশ ও জাতির শত্রু: মিনু

রাজশাহী অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার রাজশাহীতে সফরে এসে স্টেশন পরিদর্শন শেষে ভাঙচুরের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রেল কর্মীদের সমালোচনা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার রাজশাহীতে সফরে এসে স্টেশন পরিদর্শন শেষে ভাঙচুরের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রেল কর্মীদের সমালোচনা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী স্টেশনে ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তারা দেশ ও জাতির শত্রু।

এ সময় তিনি জানান, স্টেশনে ভাঙচুরের ঘটনায় দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিচারের আওতায় আনা হবে।

গত ২০ সেপ্টেম্বর বিনা টিকিটে ভ্রমণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রাজশাহী স্টেশনে কর্মরত নিরাপত্তা কর্মীদের হাতাহাতির ঘটনায় ওই রাতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাজশাহী স্টেশনে এসে ভাঙচুর চালায়। তারা রাখসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ একটি ছাত্র সংগঠনের অনুসারী বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীতে সফরে এসে স্টেশন পরিদর্শন শেষে ভাঙচুরের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা ঘটনায় রেল কর্মীদের সমালোচনা করেন।

এদিকে ভূমিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী রেলওয়ে স্টেশন উদ্বোধনের নামফলকের পাশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়ান এবং সেই নাম ফলকের পাশে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

রাজশাহী স্টেশন রাজশাহীবাসীর মর্যাদার প্রতীক উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এই রেলওয়ে স্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে যারা ধ্বংস করেছে। তারা রাজশাহীবাসীর সম্মান এবং মর্যাদায় হাত দিয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।

রাজশাহীতে শাকিবসহ আরো অনেক ভাই শহীদ হয়েছে। ফেসিস্টরা যেভাবে হামলা করেছিল একই কায়দায় রাজশাহী রেলেস্টেশন ভাঙচুর-ধ্বংস করেছে যারা তাদের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এবং রাজশাহীর মানুষই করবে।

রাজশাহীবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ করে ভূমিমন্ত্রী আরো বলেন, রাজশাহীর উন্নয়ন মর্যাদা নিয়ে কোনো বহিরাগত শত্রু উত্যক্ত করার চেষ্টা করে তাদের উপযুক্ত জবাব রাজশাহীবাসী অতীতেও দিয়েছে আগামীতেও দেবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা