বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় জানাজা ও দাফনে অংশ নিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পান তিনি।
মাশরাফি হিরোর মা খাদিজা খাতুন গত শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর খবর পেয়ে কারাগারে থাকা মাশরাফি হিরো প্যারোলে মুক্তি পান। পরে পুলিশি পাহারায় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে পৈতৃক বাড়িতে খাদিজা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। জানাজা ও দাফন শেষে মাশরাফি হিরোকে আবার সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বছরের ২৩ মে ঢাকার গুলিস্তান এলাকা থেকে পলাতক অবস্থায় মাশরাফি হিরোকে গ্রেপ্তার করা হয়।