রংপুর অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৪৭ পিএম
রংপুরে বিষ্ণুমূর্তি, কালো পাথরসহ মূর্তিপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে বিষ্ণুমূর্তি, কালো পাথরসহ মূর্তিপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর নগরীর গুপ্তপাড়ার আব্দুল কাদেরের ছেলে মিজান, হারাগাছ নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোজাফ্ফর হোসেন এবং কাউনিয়ার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাজেদুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর অভিযানে রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। এ সময় একটি ফ্ল্যাট বাড়ি থেকে ১৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূতি ও ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের কালো পাথরের চারটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া মূর্তিসহ আলামত এবং গ্রেপ্তার হওয়া আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা করেছে।