× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরামপুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৪৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে মেহজাবিন আক্তার (২) ও তাহিয়া জান্নাত হুজাইফা (৩) নামে দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহজাবিন আক্তার উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে এবং তাহিয়া জান্নাত হুজাইফা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। গতকাল সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে দৌড়াদৌড়ির সময় তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজন ডোবার পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ির আশপাশে থাকা ডোবা ও পুকুরগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা