× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৪০ পিএম

সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার দায়ে সুজন মিয়া নামে এক কৃষকের ১০ হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার দায়ে সুজন মিয়া নামে এক কৃষকের ১০ হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার দায়ে সুজন মিয়া নামে এক কৃষকের ১০ হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে জব্দ করা সার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উক্ত গ্রামের শামছুল হকের ছেলে কৃষক সুজন মিয়ার বাড়িতে অবৈধভাবে মজুদ রাখা ২০ বস্তা ডিএপি, ২০ বস্তা টিএসপি ও ৭ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসানসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, সুজন মিয়া একজন কৃষক হয়েও নিজ বাড়িতে ৪৭ বস্তা সার অবৈধভাবে মজুদ রেখে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ জানান, কৃষকের বাড়িতে সার মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সারগুলো সরকারের নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা