× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি ও কৃষক কার্ড দুর্নীতির বিরুদ্ধে ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম

দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোণার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণকর এসব কার্ড সুবিধাভোগীদের কাছে একদম স্বচ্ছতার সঙ্গে পৌঁছাতে হবে। এর সুবিধা যেন প্রকৃত কৃষক ও দুস্থ পরিবারগুলোই পায়, তা নিশ্চিত করতে হবে।

আপনারা দয়া করে দল-মতের ঊর্ধ্বে উঠে তথ্যগুলো সংগ্রহ করবেন এবং শুরু করবেন সর্বনিম্ন জায়গা থেকে। কুঁড়েঘর থেকে বা ঘর নেই ছাপড়া ঘর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠবেন। শেষে ফ্যামিলি শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব বিতরণ করেন ডেপুটি স্পিকার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা