× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৮:১৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার আওতাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন ছাত্রী হলো- উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)।

থানা ও পরিবার জানায়, গত ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের সার্বিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, তিন ছাত্রী কীভাবে ঢাকায় গেল এবং তাদের সঙ্গে আর কেউ ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা