× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের হামলায় আহত রিকশাচালকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২২:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত রিকশাচালক কালা মিয়া মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

মৃত রিকশাচালক কালা মিয়া ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর গ্রামের আবদুল গনি ভূঞা বাড়ির নুর আহাম্মদের ছেলে।

উপজেলার বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাসেল মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কালা মিয়ার ছেলে বিদেশ থেকে পরিবারের জন্য বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান। শুক্রবার রাতে স্থানীয় খাইয়ারা বাজারের রকমারী স্টোর থেকে তিনি ওই টাকা তুলে নিজ রিকশা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার রিকশায় উঠে কসকা বাজারে ভাড়ায় যেতে বলেন। কালা মিয়া তাদের কথায় রাজি হয়ে বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ৩০০ গজ দক্ষিণে পৌঁছালে তারা কালা মিয়ার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করেন। তখন তিনি নিস্তেজ হয়ে গেলে দুর্বৃত্তরা নগদ ৩০ হাজার টাকা, সঙ্গে থাকা মোবাইল ও রিকশাটি নিয়ে পালিয়ে যান।

পুলিশ পরিদর্শক রাসেল মিয়া জানান, পরে স্থানীয়রা কালা মিয়াকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রিকশাচালক কালা মিয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা