× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ সংরক্ষণে দুই লাখ গাছ রোপণ করেছে এমজিআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও কারখানা প্রাঙ্গণে ইতিমধ্যে প্রায় দুই লাখ গাছ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার  কুমিল্লায় এমজিআই-এর নিজস্ব ইকোনমিক জোনে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব তথ্য জানান এমজিআই-এর চেয়ারম্যান মোস্তফা কামাল।

এমজিআই চেয়ারম্যান বলেন, সবুজায়নের এই উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং দেশ ও জাতির প্রতি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবেই এমজিআই এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত কিম জু জুন বলেন, বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। এমজিআই শিল্পপণ্য উৎপাদনের পাশাপাশি যেভাবে সবুজায়নে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান বিশ্বে টেকসই শিল্পের বিকাশে সবুজায়নের কোনো বিকল্প নেই।

কোরিয়া বাংলাদেশ চেম্বারের সভাপতি শাহাবুদ্দিন খান জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এমজিআই-এর বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে বছরব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রাখতে সার্বিক সহায়তা ও অংশীদারত্ব বজায় রাখবে কেবিসিসিআই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা