× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা আসামির হাতকড়াসহ পালায়ন

কক্সবাজার অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৫:৪৭ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তার পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে  পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয়রা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয় জনতার মারধরে তারা আহত হলে পুলিশ চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে দুইজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অপর আসামি ইব্রাহীম পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 ওসি বলেন, বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় ইব্রাহীম হঠাৎ হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ উধাও হয়ে যায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে খোঁজ নিয়ে তার সন্ধান মিলেনি।

ঘটনার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, আতিকুর রহমান মজুমদার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা