× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু আগামী অর্থবছরে: ত্রাণমন্ত্রী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৪:২২ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন করেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন করেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তা নদীর মহাপরিকল্পনার কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন শেষ হলে আগামী অর্থবছরেই এর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আমি সবসময় সোচ্চার ছিলাম। এ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি। এটি আমার জীবনসংগ্রামের একটি অংশ। আমি তিস্তা পাড়ের সন্তান।”

তিনি বলেন, “তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তাপাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা কার্যক্রম চলমান। কারিগরি সমীক্ষা সম্পন্ন হওয়ার পর নকশা প্রণয়ন করা হবে।

আগামী অর্থবছরেই মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন ধরে তিস্তা নদীকে ঘিরে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যার টেকসই সমাধানের পাশাপাশি তিস্তা অববাহিকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।”

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসীব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব সাইদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা