× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের দুই নেতা বহিষ্কারে এলাকায় বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা প্রশ্ন

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৪:০৩ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৫:৫৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে সমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমিরুল ইসলাম ফাহিম ও মাসুদ রানাকে বহিষ্কারের কথা জানায়। তাদের বিরুদ্ধে মহিপুরে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে অভিযুক্ত দুই নেতা অভিযোগ অস্বীকার করে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

অন্যদিকে, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সি এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ ওঠার পর পটুয়াখালী জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ অবস্থায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রশ্ন- একই ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও মূল দলের একজন দায়িত্বশীল নেতার ক্ষেত্রে কেন এখনো একই ধরনের চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি? এ নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে দুই ঘটনার অভিযোগ, প্রক্রিয়া ও সাংগঠনিক কর্তৃপক্ষ এক নয়। ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, হাফিজুর রহমান চুন্নুর বিষয়ে জেলা বিএনপি প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বক্তব্য চেয়েছে। ফলে দুই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের পার্থক্যের কারণ সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

স্থানীয় রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, দলীয় শৃঙ্খলা ও জবাবদিহিতার ক্ষেত্রে পদমর্যাদা নির্বিশেষে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং একই ধরনের মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। তবে সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়া শাস্তিমূলক সিদ্ধান্তের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। 

এ নিয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, এটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। মাঠ পর্যায় তদন্ত অব্যাহত রয়েছে। এখনই চূড়ান্ত হয়নি, অপেক্ষা করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা