চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১০:২৯ এএম
ছবি: এআই দিয়ে তৈরি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আবু ছিদ্দিক নামের এক আওয়ামী লীগ নেতা।
উপজেলার চণ্ডীপুর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ নুরুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার শেখ নুরুল্লাহ বলেন, “তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।