× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ক্লাস চলাকালে অসুস্থ ৫০ শিক্ষার্থী, যা বললেন চিকিৎসক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৩ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৪ পিএম

গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ ২০ শিক্ষার্থীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝিনঝিন, পেটব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর একে একে আরও শিক্ষার্থী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।

শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে বিদ্যালয়ের আয়া মোর্শেদা বেগমও (৪০) অসুস্থ হয়ে পড়েন।

এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর আমরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি। অনেক শিক্ষার্থীকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া হাসপাতালের মেডিক্যাল অফিসার ফারুক মিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই ম্যাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা