× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে অভিভাবকদের কর্মসূচি

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম

বগুড়ায় সরকারি বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় সরকারি বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় সরকারি বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। তাদের দাবি, শিক্ষার মান ধরে রাখা এবং শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের জন্য লটারির পরিবর্তে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া উচিত।

বুধবার দুপুরে শহরের সাতমাথায় ‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিতে অভিভাবকরা বলেন, লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় অনেক পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর লটারির মাধ্যমে ফল নির্ধারিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এতে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

অভিভাবক শাহানুর আলম বলেন, লেখাপড়া কোনো ভাগ্যের খেলা নয়। লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালিয়ে শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে মেধাশূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই, অবিলম্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালু করা হোক।

আরেক অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘদিন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর কেবল লটারির ওপর ভিত্তি করে ভর্তির সুযোগ নির্ধারণ করায় শিক্ষার্থীরা হতাশ হচ্ছে। সন্তানের এই মানসিক চাপ অভিভাবকদের ওপরও প্রভাব ফেলছে। জাতীয় স্বার্থে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা প্রয়োজন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন অভিভাবক আনোয়ার হোসেন ও রিমা খাতুন এবং শিক্ষার্থী তানহা, ফাবিহা ও সাবিহা।

সমাবেশ থেকে বলা হয়, সরকারি বিদ্যালয়ের তৃতীয় ও নবম শ্রেণিসহ সব শ্রেণিতে দ্রুত ভর্তি পরীক্ষা চালুর ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা