× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমের মৃত্যুর রহস্য উদঘাটনে ওসিকে নির্দেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম

নবীনগরের বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় শিশু মিমের মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত পরিবারের পাশে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগরের বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় শিশু মিমের মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত পরিবারের পাশে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পর শিশু মিমের মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

বুধবার নিহত মিমের বাড়ি উপজেলার বিদ্যাকুট গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এমপি আব্দুল মান্নান। এ সময় তিনি শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং মিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এমপি আব্দুল মান্নান নবীনগর থানার ওসি মোর্শেদুল ইসলামের সঙ্গে কথা বলেন। তিনি মিমের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এসময় এমপি আব্দুল মান্নান বলেন, ‘একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মহী উদ্দিন আহামেদ মহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা মঞ্জুরুল আলম মজনুসহ আরও অনেকেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা