× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করা হয়েছে।

বুধবার সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, কৃষি অফিসার মাসুদুর রহমান ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খান সুজন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

র‍্যালি ও সমাবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা