× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩ পিএম

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে রংপুর জেলার ঐতিহ্যবাহী মিঠাপুকুর মহাবিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে রংপুর জেলার ঐতিহ্যবাহী মিঠাপুকুর মহাবিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে রংপুর জেলার ঐতিহ্যবাহী মিঠাপুকুর মহাবিদ্যালয়ে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

আজ বুধবার সকাল ৯টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও ভিত্তিমূল উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মিঠাপুকুরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দলমতনির্বিশেষে আমাদের সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই প্রিয় জনপদ আমাদের সকলের; তাই এর সমৃদ্ধি নিশ্চিত করার দায়িত্বও আমাদের সবার।

তিনি আরো বলেন, এখানে বিএনপি, জামায়াত কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এটাই আমাদের কাম্য। দলীয় মতপার্থক্য ভুলে মিঠাপুকুরের যেকোনো প্রয়োজনে আমার সহযোগিতা ও সমর্থন সবসময় থাকবে।

শিক্ষার আধুনিকায়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী মিঠাপুকুরবাসীকে আশ্বস্ত করেন যে, মিঠাপুকুর মহাবিদ্যালয়কে জাতীয়করণের (সরকারীকরণ) লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কলেজটিকে জাতীয়করণের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি সুপারিশ প্রেরণ করা হয়েছে এবং দ্রুতই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  ছিলেন, অধ্যাপক মো. গোলাম রাব্বানী, সাংসদ। মো. সাইফুল ইসলাম, প্রশাসক, রংপুর

জেলা পরিষদ।মাহফুজ উন নবী ডন, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন।শামসুজ্জামান সামু, আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপি। গোলাম রাব্বানী, সভাপতি, মিঠাপুকুর উপজেলা বিএনপি। মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, সাধারণ সম্পাদক, মিঠাপুকুর উপজেলা বিএনপি অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সুধী সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, নতুন এই বহুতল ভবনটি নির্মিত হলে শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে দূর হবে। আধুনিক অবকাঠামো ও উন্নত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এটি মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরও বেশি গতিশীল, আধুনিক ও সমৃদ্ধ করে তুলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা