× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় খারুয়ালী গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬৫) বাড়ির উত্তর পাশে কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে একই বাড়ির চাচাতো ভাই মৃত আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৩) তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় মো. সোহাগ মিয়া জানান, সকাল ৯টার দিকে তিনি পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্তে অফিসের কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা