× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স

দুই এক্স-রে মেশিন থাকলেও সেবা নেই ১৮ বছর, ভোগান্তিতে রোগীরা

এম এ এহসান রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১২ পিএম

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 কিন্তু উপজেলার চার লাখ মানুষের চিকিৎসার এই সরকারি হাসপাতালে দীর্ঘ ১৮ বছর ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এক্স-রে সেবা। 

টেকনিশিয়ানের অভাবে প্রায় দুই দশক ধরে হাসপাতাল কক্ষে তালাবদ্ধ পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের দুটি এক্স-রে মেশিন। এতে একদিকে যেমন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র রোগীরা, অন্যদিকে রোগ নির্ণয়ের জন্য বাধ্য হয়ে তাদের ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। এ অবস্থায় দ্রুত এক্স-রে সেবা চালুর জন্য টেকনিশিয়ান নিয়োগ দিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়  ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে উপজেলার করইতলা এলাকায় উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদার বিষয়টি বিবেচনা করে ২০১৫ সালে এটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।

এর আগে ২০০২ সালে হাসপাতালে প্রথম একটি এনালগ এক্স-রে মেশিন স্থাপন করা হয়। তবে চালুর পাঁচ বছরের মাথায়, ২০০৭ সালে তৎকালীন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্রে চলে গেলে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। এরপর টেকনিশিয়ান নিয়োগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠালেও মেলেনি টেকনিশিয়ান। 

পরবর্তী সময়ে করোনা মহামারির সময়, ২০২০ সালের শেষের দিকে চিকিৎসা সেবা গতিশীল করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি অত্যাধুনিক ‘ডিজিটাল এক্স-রে’ মেশিন বরাদ্দ দেওয়া হয়। মেশিনটি যথাযথভাবে স্থাপন করা হলেও মেলেনি প্রয়োজনীয় টেকনিশিয়ান। ফলে নতুন ডিজিটাল ও পুরানো এনালগ- দুটি এক্স-রে মেশিনই বছরের পর বছর তালাবদ্ধ কক্ষে অব্যবহৃত পড়ে রয়েছে।

হাসপাতালে ভাঙা পা নিয়ে চিকিৎসা নিতে আসা দিদার ও আবু সায়েদ নামে ভুক্তভোগীরা বলেন, দুর্ঘটনায় পা ভেঙে গেলে হাসপাতালে আসি। ডাক্তার এক্স-রে করার পরামর্শ দিলেও হাসপাতালের মেশিন বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে যেতে হয়েছে। যেখানে  নামমাত্র খরচে এক্স-রে করানো যেত, সেখানে বাইরে অনেক বেশি টাকা খরচ করতে হয়েছে। হাসপাতালে এক্স-রে মেশিন থাকা সত্ত্বেও আমরা সুবিধা পাচ্ছিনা।

একই আক্ষেপ জানিয়ে চরপাগলা এলাকা থেকে আসা রোগী সৈয়দ আহাম্মদ বলেন, দুর্ঘটনায় বুকে আঘাত পেয়েছি। হাসপাতালে আসলে এক্স-রে লাগবে বলে চিকিৎসক সদর হাসপাতালে প্রেরণ করেন। এই হাসপাতালে এক্স-রে সুবিধা থাকলে এমন দুর্ভোগ হতোনা।

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, এক্স-রে মেশিন আছে। কিন্তু টেকনিশিয়ানের অভাবে এগুলো চালানো সম্ভব হচ্ছে না। উপকূলীয় অঞ্চলের দরিদ্র রোগীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত টেকনিশিয়ান নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা