× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ৮ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম

যশোরে ৮ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে ৮ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে ৮ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ রিপন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

সে জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৮ কোটি টাকা। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা