গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ পিএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগে। এতে কোনো হতাহত হয়নি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগে। এতে কোনো হতাহত না হলেও প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ১টা দিকে কোনাবাড়ীর
দেওয়ালীয়াবাড়ী এলাকার বাগানবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বাগানবাড়ি মোড়ের একটি টিনশেড বাসাবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট
থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১টা ১৩ মিনিটে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের
দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টার
দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে ভবন ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক
হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকার
মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।