× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা, ৬৩৯ চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম

চাষাড়ায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে মঙ্গলবার মেলার উদ্বোধন। ছবি: বিসিকের সৌজন্যে

চাষাড়ায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে মঙ্গলবার মেলার উদ্বোধন। ছবি: বিসিকের সৌজন্যে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বিসিক চাকরি মেলা-২০২৬’।

চাষাড়ায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।

বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার উদ্যোগে আয়োজিত চাকরি মেলায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চাকরির সুযোগ রাখা হয়।

মেলা আয়োজকরা জানান, তিন জেলার মোট ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ৬৩৯টি চাকরির সুযোগ ছিল। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার পরিচালক মানছুরুল করিম।

বিসিক কর্মকর্তারা বলেন, চাকরি মেলার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে চাকরি প্রত্যাশীরাও সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা