জেলা প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
মো. গোলাম রব্বানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য ও যোগাযোগ শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ রমি বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. গোলাম রব্বানী এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তাকে এবার পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে একই প্রজ্ঞাপনে পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর যোগদানের মধ্য দিয়ে পিরোজপুরের জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।