× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাদিস মিয়া আর নেই

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:৪৪ পিএম

নেত্রকোণার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাদিস মিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন। ছবি : প্রবা

নেত্রকোণার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাদিস মিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন। ছবি : প্রবা

নেত্রকোণার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কেন্দুয়া সরকারি কলেজের সাবেক শিক্ষক হাদিস মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে অসুস্থতাজনিত কারণে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান হাদিস মিয়া।

মৃত্যুকালে হাদিস মিয়া তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া উপজেলা সদরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উপস্থিতিতে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করে কেন্দুয়া থানা পুলিশের একটি চৌকস দল।

জানাজায় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ভূঁইয়া, পৌর মেয়র ও মরহুম হাদিস মিয়ার শ্যালক মো. আসাদুল হক ভূঞা, বীরোচিত পুলিশ মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে বেলা ২টার দিকে তার গ্রামের বাড়ি দুর্গাপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা