× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিসান হত্যার বিচার না হলে রাজনীতি ছাড়বেন ছাত্রদল নেতা

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ পিএম

নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান এবং  চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত নাদিম অভির ফেসবুক পোস্টের স্ক্রিনশট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান এবং চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত নাদিম অভির ফেসবুক পোস্টের স্ক্রিনশট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যাকাণ্ডের বিচার না হলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত নাদিম অভি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে শাহাদাত নাদিম অভি লেখেন, “জিসান ভাইয়ের হত্যার বিচার না হলে রাজনীতি ছেড়ে দিব।”

অপর এক পোস্টে তিনি লেখেন, “কাউন্টার পার্ট স্বগোত্রের হাজির, নির্লজ্জভাবে রাজনৈতিক কৃতদাসের মত কুকর্মের মতকরে ডিফেন্স করতেছে। এভাবেই ধর্ষিত হবে খুনের বিচার।”

উল্লেখ্য, কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে রবিবার রাতে অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা